আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ১৪ই সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
সকাল থেকেই রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার আকাশে মেঘ দেখা যাচ্ছে। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও ঢাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।