বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৯ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় ওই দুটি ইউনিটের আর প্রয়োজন হয়নি। পরে তারা পথিমধ্যে ফিরে যায়।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।