রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুপাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন সম্পন্ন করতে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।