• আনন্দ বাংলা

  • আপডেট : মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ

  • অনলাইন সংস্করণ


ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা

ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা

ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা

শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ হবে।