আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শনিবার ৩রা অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
যশোর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিতীয় সম্মেলন। শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে ৭৭টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান।
সম্মেলনে পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় রচিত ‘সংগীত আভা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি মাহমুদুল হাসান বইটির মোড়ক উন্মোচন করেন।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য সংস্কৃতি পরিষদ বাংলাদেশের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগীতগুরু অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং পান্নালাল দেকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদারের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের বিকেলের অধিবেশনে সংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান ও স্থানীয় শিল্পীরা। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।