আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী দলের খেলোয়াড়রা।
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় তারা।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ গোল করতে পারেনি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে ম্যাচের জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
বাংলাদেশের হয়ে রিমন দুটি এবং লিজা ও লিমা একটি করে গোল করেন।
জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল খেলছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে রয়েছে হকিতে উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে এলিট গ্রুপের দলের বিপক্ষে তাদের স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ।
এদিকে, বাংলাদেশ পুরুষ দলও মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।