চুল পড়া ও অল্প বয়সে চুল পাকার পেছনে থাকতে পারে বি১২-এর ঘাটতি

চুল পড়া ও অল্প বয়সে চুল পাকার পেছনে থাকতে পারে বি১২-এর ঘাটতি

সংগৃহীত

চুল পড়া কিংবা বয়সের আগেই চুল সাদা হয়ে যাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এসব সমস্যার পেছনে জেনেটিক কারণ, বয়স, মানসিক চাপ, হরমোনের পরিবর্তনসহ নানা বিষয় কাজ করতে পারে। তবে শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতিও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ভিটামিন বি১২।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চুল পড়া বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সঙ্গে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতির সম্পর্ক থাকতে পারে। তবে চুল পাকা বা চুল পড়লেই যে বি১২-এর ঘাটতি রয়েছে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

অ্যানেস্থেসিওলজিস্ট ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন চিকিৎসক ডা. কুনাল সুদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার মতে, অল্প বয়সে চুল পেকে যাওয়া কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়ার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা পরীক্ষা করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

চুলের জন্য ভিটামিন বি১২ কেন গুরুত্বপূর্ণ?

ভিটামিন বি১২ শরীরের গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি লোহিত রক্তকণিকা তৈরির পাশাপাশি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম এবং ডিএনএ তৈরিতে ভূমিকা রাখে।

শরীর নিজে থেকে ভিটামিন বি১২ তৈরি করতে পারে না। তাই খাবারের মাধ্যমে এটি গ্রহণ করতে হয়। মাছ, মাংস, ডিম, দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবারে বি১২ পাওয়া যায়। যারা প্রাণিজ খাবার খুব কম খান বা একেবারেই খান না, তাদের ক্ষেত্রে বি১২-এর ঘাটতির ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।

বি১২-এর ঘাটতিতে চুলে কী ধরনের পরিবর্তন হতে পারে?

চুলের গোড়ার ফলিকল স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পুষ্টি ও অক্সিজেন প্রয়োজন। ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এর ঘাটতি শরীরের বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে কিছু ক্ষেত্রে চুল পড়ার মতো সমস্যার সম্পর্ক দেখা যেতে পারে।

অল্প বয়সে চুল পাকার ক্ষেত্রেও বি১২-এর ঘাটতি একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে কিছু গবেষণা ও চিকিৎসা পর্যবেক্ষণে উঠে