ছুটির দিনে তৈরি করুন মজাদার ফলি মাছের কোপ্তা

ছুটির দিনে তৈরি করুন মজাদার ফলি মাছের কোপ্তা

ছুটির দিনে তৈরি করুন মজাদার ফলি মাছের কোপ্তা

প্রতিদিনের একঘেয়ে খাবারে অনেক সময়ই ভিন্ন স্বাদ আনার ইচ্ছা হয়। কিন্তু ব্যস্ততার কারণে সবসময় নতুন কিছু রান্না করা হয়ে ওঠে না। তবে সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের জন্য সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু ফলি মাছের কোপ্তা।

ফলি মাছ ও বিভিন্ন মসলার সংমিশ্রণে তৈরি এই কোপ্তা যেমন সুস্বাদু, তেমনি গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলের নাশতা হিসেবেও পরিবেশন করা যায়।

প্রয়োজনীয় উপকরণ

  • ফলি মাছ — ৪টি
  • সেদ্ধ আলু — ২টি
  • পেঁয়াজ বেরেস্তা বা কুচি — ৪ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি — ১-২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা — আধা চা চামচ
  • গরম মসলা গুঁড়া — আধা চা চামচ
  • ভাজা জিরা গুঁড়া — আধা চা চামচ
  • ধনেপাতা কুচি — পরিমাণমতো
  • লবণ — স্বাদমতো
  • তেল — ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে ফলি মাছ ভালোভাবে ধুয়ে নিন। এরপর শীল-পাটায় মাছের ওপর হালকা করে ছেঁচে নিন। এতে মাছের ভেতরের অংশ নরম হয়ে আসবে।

এরপর লেজের দিক থেকে চাপ দিয়ে অথবা চামচের সাহায্যে মাছের চামড়া ও প্রধান কাঁটা থেকে মাছের নরম অংশ আলাদা করে কিমা করে নিন।

এবার মাছের কিমার সঙ্গে সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা বা কুচি, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, গরম মসলা, ভাজা জিরা গুঁড়া, ধনেপাতা ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।

মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেলে পছন্দমতো আকারে কোপ্তা তৈরি করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলো মুচমুচে ও সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ফলি মাছের কোপ্তা।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে বিকেলের নাশতা হিসেবেও সসের সঙ্গে পরিবেশন করা যাবে।

ছুটির দিনে ঘরেই তৈরি করুন ঐতিহ্যবাহী এই সুস্বাদু বাঙালি পদ।