আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ১৩ই সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
গত শনিবার দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে।
তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোনো সরকারি ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলাদা কোনো সরকারি ছুটি রাখা হয়নি। ফলে ওই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে পারে।
শিক্ষার্থীদের তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকা বা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।