কোলে শিশুর ছবি দিয়ে পরীমণির পোস্ট, ভক্তদের নানা প্রশ্ন

কোলে শিশুর ছবি দিয়ে পরীমণির পোস্ট, ভক্তদের নানা প্রশ্ন

কোলে শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরীমণি।

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ফের আলোচনার জন্ম দিয়েছেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে রয়েছে একটি শিশু।

ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে—তাহলে কি আবারও মা হলেন পরীমণি?

ভক্তদের প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী

পরীমণির পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্ন দেখা যায়। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে।’

অন্য এক ভক্ত মজা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে পরীমণি লেখেন, ‘আর ৯৭টা।’

তবে কোলে থাকা শিশুটিকে নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেত্রী। ফলে শিশুটি তার তৃতীয় সন্তান কি না, তা এখনো নিশ্চিত নয়।

তৃতীয় সন্তান দত্তক নেওয়ার জল্পনা

পরীমণি বরাবরই শিশুদের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও নিয়মিত শেয়ার করেন তিনি। একাধিক সাক্ষাৎকারেও অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এর আগে পরীমণি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এবার নতুন ছবিতে শিশুকে কোলে নিয়ে ‘তিন নম্বর জন ডান’ লেখায় অনেকের ধারণা, তিনি হয়তো আরও একটি শিশুকে দত্তক নিয়েছেন। তবে এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয় পরীমণির। তাদের ঘরে জন্ম নেয় ছেলে সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

এরপর ছেলে পূণ্যকে নিজেই বড় করছেন পরীমণি। পরবর্তীতে একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে সন্তানদের নিয়ে তার পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।