আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড দেখানোর ভিডিও থেকে নেওয়া দৃশ্য।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড দেখিয়েছেন ছাত্রদলের এক নেতা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি চট্টগ্রামের মিরসরাই এলাকায় প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে দাঁড়িয়ে লাল কার্ড প্রদর্শন করেন তৌহিদুল ইসলাম নিশান নামে ওই ছাত্রদল নেতা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তৌহিদুল ইসলাম নিশান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রের দাবি, শনিবার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ মিরসরাই এলাকা অতিক্রম করার সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখান নিশান। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে ঘটনার ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার বিষয়ে নিশানের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ নিশানের এ কর্মকাণ্ডকে প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনা করছেন।