আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
জাপানের অ্যানিমে অ্যাওয়ার্ডসে ‘উপস্থাপক’র ভূমিকায় রাশমিকা মান্দানা / ছবি: ইনস্টাগ্রাম
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারও জায়গা করে নিচ্ছেন আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। এবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসে উপস্থাপকের দায়িত্ব পালন করবেন এই ভারতীয় তারকা।
এর আগে ২০২৪ সালে মর্যাদাপূর্ণ ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে প্রথম ভারতীয় উপস্থাপক হিসেবে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও অ্যানিমে দুনিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজনে দেখা যাবে তাকে।
আগামী ২৩ মে জাপানের টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেল শিন তাকানাওয়ায় বসবে এবারের গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের জমকালো আসর। অনুষ্ঠানে রাশমিকার সঙ্গে উপস্থাপনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় জাপানিজ-আমেরিকান গায়িকা স্যালি আমাকি এবং জাপানি টেলিভিশন উপস্থাপক জন কবিরা।
দশম বর্ষপূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। জাপান সময় বিকেল ৫টায় শুরু হবে প্রি-শো। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান। উদ্বোধনী বক্তব্য দেবেন সনি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোকি তোতোকি।
শুধু পুরস্কার প্রদান নয়, এবারের সন্ধ্যায় থাকবে বিশেষ সংগীত পরিবেশনাও। মঞ্চে ‘হিস্ট্রি মেকার’ গান পরিবেশন করবেন ডিন ফুজিওকা। পাশাপাশি জাপানি রক ব্যান্ড পর্নো গ্রাফিতি তাদের পরিবেশনার মাধ্যমে জনপ্রিয় অ্যানিমে ‘মাই হিরো অ্যাকাডেমিয়া’-র এক দশকের যাত্রা উদযাপন করবে।
আন্তর্জাতিক অ্যানিমে অঙ্গনের এমন গুরুত্বপূর্ণ আয়োজনে রাশমিকার উপস্থিতি তার ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্ব বিনোদন অঙ্গনে নিজের পরিচিতি ক্রমেই শক্ত করছেন এই অভিনেত্রী। টোকিওর মঞ্চে তার এবারের উপস্থিতিও সেই আন্তর্জাতিক যাত্রাকে আরও এগিয়ে নেবে বলেই মনে করছেন ভক্তরা।