সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

অস্ট্রেলিয়ার সিডনিতে তাসকিন আহমেদ ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর।

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে এই অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে তাসকিন আহমেদের দেখা হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সময়টিকে দারুণ আনন্দের বলে উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

শাবনূর বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

শাবনূরের প্রকাশিত ছবি ও বক্তব্যের পর তাসকিনের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সিডনিতে দুই অঙ্গনের জনপ্রিয় এই দুই তারকার পারিবারিক সময় কাটানোর মুহূর্তগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে।