২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে সোমবার জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতা মতবিনিময় করবেন বলে জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পরস্পরকে দেওয়া এই সফর গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিনি জানান, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী।

গুও জিয়াকুন বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় বেইজিং। একই সঙ্গে বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে চীনের।

এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প চীনে রাষ্ট্রীয় সফর করেন। সেই সফরেও দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।