আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রশিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
তরুণদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের লক্ষ্যে নিউটেক আইটি ট্রেনিং সেন্টার (NITC)-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; বাস্তব ও কর্মমুখী প্রযুক্তিগত দক্ষতা অর্জন তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ল্যাপটপ-ডেস্কটপ হার্ডওয়্যার, মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা সম্ভব।
নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের দক্ষতা, আত্মবিশ্বাস এবং কর্মজীবনের প্রস্তুতি নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে স্বাগত জানানো হয়।