আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪৮, উদ্ধার বিপুল মাদক
মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯৪ জন। এ সময় বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদক মামলায় গ্রেপ্তার ৯৪ জনের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, আটজন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।
এ ছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, বিভিন্ন পরোয়ানায় ১৩০ জন এবং সাজা পরোয়ানায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক দিনের অভিযানে ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ঘটনায় মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তার কার্যক্রম চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।